স্ট্রিম ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাজারো পুলিশ সদস্য মোতায়েন করা হয়। খবর বিবিসি
প্যারিস থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা যায়, বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার ছোড়া হচ্ছে। কোথাও কোথাও সড়কে মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়েছে। কয়েকটি দোকান ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
টাইব্রেকারে ফরাসি দলটির জয়ের পরপরই শঁজেলিজে সড়কে হাজারো সমর্থকের ঢল নামে। এর আগে দিনের শুরুতে পিএসজির পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে বড় পর্দায় ফাইনাল দেখতে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, সহিংসতায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বলেন, এ ঘটনায় সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি এই সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মারিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পৃথিবীতে ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার জন্ম দেয়।
তিনি আরও বলেন, শুধু ফ্রান্সেই বিজয়ের রাতে সহিংসতার মুখোমুখি হওয়া এড়াতে মানুষ নিজেদের ঘরে আটকে থাকতে বাধ্য হয়।
রোববার বিকেলে পিএসজির খেলোয়াড়দের নিয়ে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তারা আইফেল টাওয়ারসংলগ্ন শঁ দ্য মার্স এলাকা প্রদক্ষিণ করবেন। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আয়োজিত এক সংবর্ধনায় অংশ নেবেন।
গত বছর পিএসজির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের উদ্যাপনও সহিংসতায় ম্লান হয়ে যায়। সে সময় ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হন।

.png)

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে মার্কিন বাহিনী। ওমান উপসাগরে সতর্কবার্তা অমান্য করায় জাহাজটির ইঞ্জিন লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
২৪ মিনিট আগে
গত বছর লন্ডনের একটি হোটেলে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদকে মৃত পাওয়া যায়। তাঁর শরীরে মদ, গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা এবং জ্যানাক্সের উপস্থিতি পাওয়া গেছে। আদালতে উপস্থাপিত টক্সিকোলজি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১১ ঘণ্টা আগে
ইরান চলতি জুলাইয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংশ্লিষ্ট সরঞ্জাম পাঠিয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। লোহিত সাগরে হুতিদের সক্ষমতা আরও বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়।
১৫ ঘণ্টা আগে