স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর ইরানের যুদ্ধের বিষয়ে তাঁর সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। চীন সফর এগিয়ে আসায় ট্রাম্প এখন এই যুদ্ধে তার হাতে থাকা সুযোগগুলো যাচাই-বাছাই করছেন। খবর আলজাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, ট্রাম্প যখন ইরানের বিষয়ে তাঁর হাতে থাকা বিকল্পগুলো বিবেচনা করছেন, তখন এই সফরটি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে।
গত এপ্রিল মাসে চীন সফরে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে ১৪ ও ১৫ মে নির্ধারণ করা হয়েছে। ওই কর্মকর্তা এনবিসিকে আরও বলেন, এই সফরটি হোয়াইট হাউসের কাছে একটি ‘অগ্রাধিকার’, যা তারা আর স্থগিত করতে চাচ্ছে না।
নিউ ইয়র্ক টাইমসও প্রতিবেদন করেছে, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোর ওপর চলমান দ্বিমুখী অবরোধ ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ চীন সফরের আগে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এদিকে, বেইজিং জানিয়েছে, তারা এই যুদ্ধ বন্ধে একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে চায়। যদিও ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে চীনের বেশ কয়েকটি তেল শোধনাগার ও জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চীন তার প্রতিবেশী দেশগুলোর মতো আমদানি করা তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে নিয়ে আসে, যা মার্চের শুরু থেকেই মূলত বন্ধ হয়ে আছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে