স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার সকালেও দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও ইসরায়েলের অন্তত দুটি শহর লক্ষ্য করে রকেট ছুড়েছে। খবর আলজাজিরার।
এদিকে লেবাননের জনাহ শহরতলির দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের হানাইয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী আতা আল-শাহাব শহরে আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তায়ের জেলায় বিমান হামলার পাশাপাশি তিনটি এলাকায় কামান থেকে গোলাবর্ষণও করা হয়েছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননের সারাফান্দ শহরে দুটি বিমান হামলা চালিয়েছে। দেশটির আল-বেয়সারিয়াহর উপকণ্ঠে খিরবাত আল-দুওয়াইর এলাকাতেও হামলা হয়েছে।

আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বিস্ফোরক ব্যবহার করে দক্ষিণ লেবাননের হানিন শহরে একাধিক ঘরবাড়ি উড়িয়ে দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার লেবাননের সিডন, নাবাতিহ ও দক্ষিণ লেবাননের একাধিক এলাকা ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। রাতভর বৈরুতের আকাশে চক্কর দিতে দেখা যায় নজরদারি ড্রোনকে।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি খালি করার নতুন নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে জনাহ শহরতলিও অন্তর্ভুক্ত করা হয়, যেখানে বৈরুতের অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, এই এলাকায় থাকা দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল বর্তমানে পূর্ণ সক্ষমতায় কাজ করছে। সেখানে চিকিৎসাধীন ৪৫০ রোগীর যাওয়ার মতো বিকল্প কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। কারণ, লেবাননজুড়ে হাসপাতালগুলো এখনও গত বুধবার ইসরায়েলের ভয়াবহ হামলায় বিপুলসংখ্যক আহতের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ দেশটির একাধিক এলাকা লক্ষ্য করে রকেট ছুড়েছে। ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলে আকাশপথে হামলার সাইরেনের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাতে উত্তর ইসরায়েল লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। মধ্যরাতের পর আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার লক্ষ্যবস্তু ছিল আশদোদ ও হাইফা শহর।
হিজবুল্লাহর এই সক্ষমতা ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হিজবুল্লাহর রকেট ছোড়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে লেবাননজুড়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে এখনও রকেট ছুড়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করে যাচ্ছে হিজবুল্লাহ।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে