স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের ভাষ্যমতে, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিনে এই প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত ইরানের নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত উদ্যোগ। এর পেছনে ট্রাম্পের কোনো কৃতিত্ব নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র সাইয়েদ মোহাম্মদ মেহেদি তাবাতাবায়ী এক্সে লেখেন, ‘হরমুজ প্রণালি আংশিক ও শর্তসাপেক্ষে খুলে দেওয়া মূলত ইরানের উদ্যোগ। এই সিদ্ধান্ত চুক্তির অংশ নয়, বরং প্রতিপক্ষের প্রতিশ্রুতি পরীক্ষার কৌশল মাত্র।’
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ভবিষ্যতে আর কখনোই হরমুজ প্রণালি বন্ধ না করার বিষয়ে সম্মত হয়েছে এবং এর কৃতিত্ব তাঁর নিজের।
ট্রাম্পের বক্তব্যকে তাবাতাবায়ী ‘শত্রুর ভিত্তিহীন মন্তব্য’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানের এই সিদ্ধান্ত যেমন দায়িত্ববোধের পরিচয় দেয়, তেমনি প্রতিপক্ষকেও পরীক্ষায় ফেলেছে। তাবাতাবায়ী আরও বলেন, ‘যদি তাঁরা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) তাঁদের প্রতিশ্রুতি থেকে সরে আসেন, তবে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।’
ইরানের পক্ষ থেকে এই জলপথ ব্যবহারের জন্য তিনটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, কেবল বাণিজ্যিক জাহাজগুলোই এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে এবং যেকোনো ধরনের সামরিক জলযান সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয়ত, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। তৃতীয়ত, এই জলপথ ব্যবহারের পুরো প্রক্রিয়া ইরানের দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেক্সান্দ্রু হুদিস্তেয়ানু আল জাজিরাকে বলেন, ‘ইরান যে “সমন্বিত পথ” অনুসরণের নির্দেশ দিয়েছে, তা জাহাজগুলোকে সরাসরি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে নিয়ে যাবে। এর ফলে তেহরান যেকোনো সময় চাইলে “ট্রিগারে আঙুল রেখে” পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, উভয় পক্ষ একে অপরকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ফলে কেউই নিজেদের হাতে থাকা ‘চাপ প্রয়োগের অস্ত্র’ সহজে ছাড়তে চাইছে না।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে