স্ট্রিম ডেস্ক

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
গত জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৩৩ বছর বয়সী কুইন্স অ্যাসেম্বলি সদস্য জোহরান মমদানির কাছে ১২ পয়েন্ট ব্যবধানে পরাজিত হন কুয়োমো। এরপর থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের কথা ভাবছিলেন তিনি।
২৫ জুন এক সাক্ষাৎকারে কুয়োমো বলেন, ‘মানুষ আমাকে ফোন করে বলছে শহর এখন নাজুক অবস্থায় রয়েছে।’ তাঁর মতে, জনগণের উদ্বেগ দেখে তিনি সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছেন। রোববার রাতে তাঁর পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘোষণায় কুয়োমো শুধু তাঁর লড়াইয়ের ঘোষণাই নয়, বরং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে একটি প্রস্তাবও দেবেন। শোনা যাচ্ছে, সে প্রস্তাবে বলা হবে, যে প্রার্থী সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত জরিপের শীর্ষে না থাকবেন, তিনি যেন নিজ থেকেই প্রার্থীতা প্রত্যাহার করেন। কুয়োমো নিজেও এই শর্ত মেনে নিতে প্রস্তুত বলে জানানো হয়েছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষক হ্যাঙ্ক শেইনকফের মতে এটি একটি কৌশলগত পদক্ষেপ। কুয়োমো এখনো প্রতিযোগিতায় থাকলেও আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। প্রাইমারির জন্য বিপুল তহবিল সংগ্রহ করেও সফল হতে পারেননি তিনি।
মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান স্লিংশট স্ট্র্যাটেজিসের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, মামদানি এখনও ৩৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় অবস্থানে আছেন কুয়োমো ২৫ শতাংশ, তৃতীয় স্থানে রয়েছেন রিপাবলিকান কার্টিস স্লিওয়া ১৪ শতাংশ এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস রয়েছেন চতুর্থ স্থানে ১১ শতাংশ জনসমর্থন নিয়ে। বিশ্লেষকদের মতে, যদি একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে থাকে, তাহলে ভোট ভাগ হয়ে যাবে এবং মামদানির জয় আরও সহজ হয়ে উঠবে।
এদিকে, বর্তমান মেয়র এরিক অ্যাডামস কুয়োমোর প্রার্থীতা নিয়ে সমালোচনা করে বলেন, ‘মানুষ স্পষ্টভাবে রায় দিয়েছে এবং তিনি হেরেছেন। তবু তিনি নিজের ইচ্ছা জনগণের ভবিষ্যতের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।’
মামদানির পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। তাঁর মুখপাত্র জানান, ‘অ্যান্ড্রু কুয়োমো ও এরিক অ্যাডামস গোপনে ধনকুবের ও রিপাবলিকানদের সঙ্গে চুক্তি করতে ব্যস্ত। জোহরান মামদানি কাজ করছেন নিউইয়র্কারদের জন্য শহরটিকে আরও সাশ্রয়ী করতে।’
উল্লেখ্য, নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে