স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে জ্বালানি খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদন কেন্দ্রগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। জ্বালানি উৎপাদন আগের অবস্থায় ফেরাতে অন্তত ২ বছর লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। খবর আলজাজিরার
আইইএ প্রধান ফাতিহ বিরল শুক্রবার জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রায় দুই বছর লাগতে পারে।
সুইজারল্যান্ডের সংবাদপত্র নিউ জার্চার জেইটুংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সক্ষমতা পুনরুদ্ধারের এই সময় দেশভেদে ভিন্ন ভিন্ন হতে পারে; কিছু দেশ অন্যদের চেয়ে বেশি সময় নেবে। উদাহরণস্বরূপ, সৌদি আরবের তুলনায় ইরাকে অনেক বেশি সময় লাগবে। খবর আলজাজিরার
আইইএর প্রাক্কলন অনুযায়ী, উৎপাদন যুদ্ধপূর্ব অবস্থায় ফেরাতে ‘সামগ্রিকভাবে আনুমানিক দুই বছর’ লাগবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বন্ধু বা ঘাঁটি থাকা দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্যে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত করলে ইরানও পাল্টা হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। এতে জ্বালানি সমৃদ্ধ অঞ্চলটির উৎপাদনের সক্ষমতা অনেকাংশে কমেছে।
এদিকে, যুদ্ধ শুরুর পর বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালি ইরান কার্যত বন্ধ করে দেওয়ায় লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেড় মাসে ব্যারেলে দাম বেড়েছে এক-তৃতীয়াংশের বেশি। এখন জ্বালানি উৎপাদন সক্ষমতা কমার এই তথ্য দিল আইইএ।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে