স্ট্রিম প্রতিবেদক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বাড়তি ব্যয় সামলাতে প্রতিরক্ষা খাতে বড় বরাদ্দ দিয়ে ২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। বাড়তি ঋণ গ্রহণ ও বেসামরিক খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
সোমবার (৩০ মার্চ) ভোরে পার্লামেন্টে ৬২-৫৫ ভোটে পাস হওয়া বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৬৯৯ বিলিয়ন শেকেল (প্রায় ২২২ বিলিয়ন ডলার)। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গের।
বাজেটে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ১৪৩ বিলিয়ন শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে। এটি ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ১২০ শতাংশ বেশি। পাশাপাশি ইরান যুদ্ধসহ অন্যান্য সামরিক প্রয়োজন মেটাতে অতিরিক্ত ৬ বিলিয়ন শেকেল সংরক্ষিত রাখা হয়েছে। সব মিলিয়ে সম্পূরক প্রতিরক্ষা ব্যয় দাঁড়িয়েছে অন্তত ৩৮ বিলিয়ন শেকেল, যা জিডিপির প্রায় ২ শতাংশ। সরকার জানিয়েছে, এই অতিরিক্ত অর্থ মূলত সামরিক সরঞ্জাম পুনঃসংগ্রহ এবং রিজার্ভ সেনাদের ভাতা পরিশোধে ব্যয় হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৬ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। অন্যথায় তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতিও বাড়ানো হয়েছে। লেবাননেও ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে দেশটির বাহিনী সেখানে একটি বাফার জোন নিয়ন্ত্রণে নিয়েছে।
গত সপ্তাহে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এই যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থ জোগাতে বিশেষ বাজেট প্রয়োজন। বাড়তি ব্যয়ের অর্থ জোগাতে সরকারকে বড় ঘাটতির ওপর নির্ভর করতে হচ্ছে। তবে দেশটির ব্যাংকগুলো এককালীন প্রায় ৩ বিলিয়ন শেকেল কর দেওয়ায় সম্ভাব্য ঘাটতি ৫.১ শতাংশ থেকে কমিয়ে ৪.৯ শতাংশে নামানো সম্ভব হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় আয়ের উদ্বৃত্ত ১০ বিলিয়ন শেকেল এবং বেসামরিক মন্ত্রণালয়গুলোর ব্যয়ে ৩ শতাংশ কাটছাঁটের মাধ্যমেও অর্থের সংস্থান করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের আক্রমণের জবাবে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের ঋণগ্রহণ দ্রুত বেড়েছে। ২০২৪ সালে দেশটির ঋণের পরিমাণ প্রায় ২৮০ বিলিয়ন শেকেলে পৌঁছায়। বাজেট পাসে সমর্থন নিশ্চিত করতে কয়েকটি বিতর্কিত বিল স্থগিত রেখেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর মধ্যে অতি-অর্থডক্স ইহুদি পুরুষদের সামরিক সেবা থেকে অব্যাহতির প্রস্তাবও রয়েছে।
অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জীবনযাত্রার ব্যয় কমাতে প্রস্তাবিত দুগ্ধ শিল্প সংস্কার পরিকল্পনাও আপাতত প্রত্যাহার করেছেন। তিনি বলেন, যুদ্ধের সময় জাতীয় ঐক্য ও দায়িত্ববোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৩১ মার্চের মধ্যে বাজেট পাস না হলে আইন অনুযায়ী সরকার ভেঙে যাওয়ার ঝুঁকি ছিল। ফলে এই বাজেট অনুমোদনকে নেতানিয়াহু সরকারের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বাজেটে প্রবাসী ইসরায়েলিদের দেশে ফেরাতে কর ছাড়, মধ্যবিত্তের জন্য কর সুবিধা এবং প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়নে কর প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে