স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো রিসোর্টে অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সিক্রেট সার্ভিস এজেন্ট ও স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বিষয়টি নিশ্চিত করে। খবর আল-জাজিরার।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ওই ব্যক্তি একটি গাড়ি নিয়ে উত্তর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তাঁর কাছে একটি গ্যাস ক্যান ও একটি শটগান ছিল।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউসে ছিলেন। সাধারণত ছুটির দিনে মার্কিন সমুদ্রতীরবর্তী ‘মার-এ-লাগো’ রিসোর্টে সময় কাটান তিনি।
কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তির উত্তর ক্যারোলিনার ২১ বছর বয়সী অস্টিন টাকার মার্টিন। তাঁর পরিবার সেদিন ভোরেই তাঁকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। তাঁর গাড়িতে শটগানের একটি বাক্স পাওয়া যায়। তদন্তকারীরা এখনো ঘটনার উদ্দেশ্য জানতে করতে পারেনি।
পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ বলেন, অন্য একটি গাড়ি বের হওয়ার সময় সুযোগ নিয়ে মার্টিন উত্তর গেট দিয়ে ঢুকে পড়ে। সেখানে দুইজন সিক্রেট সার্ভিস এজেন্ট ও এক শেরিফ ডেপুটি তাঁকে বাধা দেন। মার্টিন গ্যাসের ক্যান নামিয়ে রেখে শটগানটি ‘গুলি করার অবস্থানে’তুললে কর্মকর্তারা গুলি চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই। সংস্থাটির পরিচালক কাশ্যপ প্যাটেল জানান, তদন্তে প্রয়োজনীয় সব রিসোর্স ব্যবহার করা হচ্ছে।
এর আগে সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প একাধিক হত্যাচেষ্টার মুখোমুখি হন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় রায়ান রাউথ নামে এক ব্যক্তি ঝোপের আড়াল থেকে রাইফেল তাক করলে সিক্রেট সার্ভিস গুলি চালায়। পরে রাউথকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
এ ছাড়া পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশেও ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। সমাবেশে উপস্থিত এক ব্যক্তি প্রাণ হারান।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে