স্ট্রিম ডেস্ক

এক টেলিভিশন বিজ্ঞাপনের জেরে কানাডার সঙ্গে ‘সব ধরনের বাণিজ্য আলোচনা’ বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কানাডা সরকারের ওই বিজ্ঞাপনকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে ‘ভয়াবহ আচরণ’ এবং যুক্তরাষ্ট্রের আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের এই ঘোষণা দেন ট্রাম্প। খবর সিএনএনের।
এর আগে কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এই হুমকির পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলিতে তাঁর দেশের রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানান। এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে বাণিজ্য আলোচনা বাতিলের এই পোস্ট দেন।
এদিকে, কানাডা সরকারের তৈরি ওই বিজ্ঞাপনটি ১৯৮৭ সালে দেওয়া মার্কিন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ভাষণ থেকে করা। ট্রাম্পের অভিযোগ, রিগ্যানের আসল ভাষণ বিকৃত করেছে কানাডা এবং অনুমতি ছাড়াই তা বিজ্ঞাপনে ব্যবহার করেছে।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে কানাডা প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে, যা ভুয়া, যেখানে রোনাল্ড রিগ্যানকে শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলতে দেখা যাচ্ছে।
ট্রাম্প লেখেন, ‘শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপের জন্য তারা এটি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য শুল্ক খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই ভয়াবহ আচরণের পরিপ্রেক্ষিতে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল ঘোষণা করা হলো।’
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে