স্ট্রিম ডেস্ক

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনিতে ব্যবহারের জন্য মজুদ রাখা বিস্ফোরক গুদামে বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) চীন সীমান্তের কাছে নামখাম টাউনশিপের কাউংটুপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মী এবং স্থানীয় স্বাধীন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত এবং প্রায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনাস্থল চীন সীমান্ত থেকে মাত্র দুই মাইল দক্ষিণে অবস্থিত এবং এলাকাটি বর্তমানে সশস্ত্র গোষ্ঠী ‘তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির’ (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক উদ্ধারকারী অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ছয় শিশুসহ মোট ৪৬ মরদেহ উদ্ধার করে তা সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৭৪ জন আহতকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান।
আরেকজন উদ্ধারকারী জানান, বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের অন্তত ১০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শান রাজ্যের অনলাইন সংবাদসংস্থা ‘শওয়ে ফি মে’-সহ মিয়ানমারের বেশ কয়েকটি গণমাধ্যম নিহতের সংখ্যা ৫০ থেকে ৫৫ জন হতে পারে বলে দাবি করেছে।
টিএনএলএর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর কোয়ারি সাইটে ব্যবহারের জন্য ‘জেলিগনাইট’ নামক বিস্ফোরক সেখানে মজুত করে রেখেছিল। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে। এরপর থেকেই পুরো দেশজুড়ে রাজনৈতিক সংঘাত ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে।
টিএনএলএ হলো মিয়ানমারের বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর অন্যতম সদস্য। ২০২৩ সালের শেষের দিকে জান্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানের পর এই নামখাম অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল জোটটি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে