জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

রমজান শুরুর পর থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ০৫
এক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ছবি: এক্স থেকে নেওয়া

মুসলিমদের পবিত্র মাস রমজান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর থেকে ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (২২ ফেব্রুয়ারি) মানবাধিকার সংগঠন ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এ দাবি করে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১৮ ফেব্রুয়ারি অধিকাংশ প্রদেশে বিশেষ করে পূর্ব জেরুজালেমে রমজান শুরু হওয়ার পর থেকে আটক শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। আটক হওয়াদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

সংগঠনটি আরও জানায়, গ্রেপ্তারের সময় আটকৃতদের তীব্র মারধর, আটকৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সন্ত্রাসী আচরণ, ব্যাপক ভাঙচুর, বাড়িঘর ধ্বংস এবং যানবাহন, টাকা ও স্বর্ণালংকার জব্দের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে ৯ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৩৫০ জন শিশু। নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার ইতোমধ্যে বহু বন্দি মৃত্যুবরণ করেছে।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে। এই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১১৭ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত