স্ট্রিম ডেস্ক

মুসলিম দেশের বিরুদ্ধে আগ্রাসনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দিতে ইসলামি রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে এ কথা বলেন তিনি।
মুসলিম উম্মাহর ঐক্যের ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘ইরানকে রক্ষা করার অর্থ মুসলিম রাষ্ট্র বা প্রতিবেশী দেশগুলোর প্রতি শত্রুতা নয়। কোনো ইসলামি দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের মুসলমানদের ওপর আগ্রাসন চালানো উচিত নয়। নিজেদের মাটিকে এ ধরনের হামলার কাজে ব্যবহারের সুযোগ দেওয়া কোনো মুসলিম রাষ্ট্রের উচিত নয়। কোনো মুসলিম দেশেরই উচিত নয় প্রতিবেশীকে অনিরাপদ করে নিজের নিরাপত্তা খোঁজা।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, দুই দেশের বিরোধ মেটাতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানে বড় ধরনের মার্কিন ও ইসরায়েলি সামরিক আক্রমণ শুরু হয়। এর ফলে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, শিক্ষার্থী, স্কুলের শিশু ও বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারান এবং বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ বিশ্বের ৪০টি দেশের প্রায় ৬০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের বিভিন্ন কর্মসূচি রাজধানী তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহর এবং পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান, গোলেস্তান ও রাজাভি খোরাসান প্রদেশে অনুষ্ঠিত হবে। আগামী রোববার (৩০ আগস্ট) সম্মেলনের সমাপনী দিন।
এদিকে আগামী সপ্তাহে কিরগিজস্তানের বিশকেকে হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বুধবার ইরনাকে নিশ্চিত করেছেন, এসসিও সম্মেলনের ফাঁকে পেজেশকিয়ান-পুতিন ষষ্ঠ আনুষ্ঠানিক বৈঠক করবেন।

.png)

চাপ প্রয়োগ বন্ধ করে ইরানকে সম্মান দেখালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরা অসম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে চাপ প্রয়োগে কোনো ফল আসবে না। তিনি লেখেন, ‘যুক্তর
২০ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। এর আগে তাৎক্ষণিকভাবে ১০ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ করেছে তারা।
২ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় নদীর পানির স্তর মাত্র আধা ঘণ্টার মধ্যে ২৯ দশমিক ৫ ফুট বা ৯ মিটার বেড়ে গিয়েছিল। উপগ্রহের ছবি ও ভূ-উপরিতলের তথ্য বিশ্লেষণ করে হিমবাহ ধসের স্পষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয় পর্বতমালায়ও এর প্রভাব পড়ছে। ফলে হিমবাহ ও পাহাড়ি ঢালের অস্থিতিশীলতা ব
৩ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে ১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
৫ ঘণ্টা আগে