স্ট্রিম ডেস্ক

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি উল্টো দাবি করেছে, ওই হামলা ইসরায়েল চালিয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে এমনটাই জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ এ হামলা হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের ওই হামলায় সৌদি কর্তৃপক্ষ যে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিল, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, হামলায় সীমিত আগুন ও সামান্য ক্ষতি হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হামলার পর কয়েক ঘণ্টা আগুন জ্বলে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আইআরজিসি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর 'কোনোই সম্পর্ক নেই'। আঞ্চলিক পরিস্থিতিতে ইসরায়েলের কৌশলের কথা উল্লেখ করে সংস্থাটি দাবি করে, 'নিশ্চিতভাবে হামলাটি ইসরায়েলিরা চালিয়েছে'।
বিবৃতিতে আইআরজিসি মুসলিম দেশগুলোকে 'জায়নিস্ট শাসনের আঞ্চলিক উসকানি' সম্পর্কে সতর্ক করে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে এ অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংসে 'যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ' থাকার আহ্বান জানানো হয়।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে