স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে রাশিয়া। বুধবার মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই চুক্তি সই হয়।
বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এক বছর পর রাশিয়া এই সামরিক চুক্তি করল।
মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু এবং আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই অংশীদারত্ব চুক্তি সই হয়।
একে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক অগ্রগতি অভিহিত করে মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং এই পথেই আরও এগিয়ে যেতে চাই।’
বৈঠকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু পশ্চিমা দেশগুলোর প্রতি তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, ‘তাদের উচিত তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং আফগানিস্তানে ২০ বছরের পশ্চিমা আগ্রাসী উপস্থিতির দায় স্বীকার করা।’
১৯৭৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ এবং পরের এক দশক ধরে আফগান মুজাহিদীনদের (যোদ্ধা) সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় বৈরী ছিল।
২০০১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। ওই সময় রাশিয়ার বিরুদ্ধে তালেবানদের অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে।
২০০৩ সাল থেকে তালেবানকে নিষিদ্ধ তালিকায় রাখলেও ২০২৫ সালের এপ্রিলে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় রাশিয়া। একই বছরের জুলাই মাসে রাশিয়া বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে তালেবানকে বৈধ সরকারের স্বীকৃতি দেয়।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় কমিশন তালেবান কর্মকর্তাদের ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, এই আমন্ত্রণ কোনোভাবেই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া বোঝায় না।
তথ্যসূত্র: পলিটিকো

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৪ ঘণ্টা আগে