মক্কা প্রতিরক্ষা জোট এখনই সম্প্রসারণ নয়: পাকিস্তান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান। ছবি: সংগৃহীত
সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটকে ‘প্রতিরক্ষামূলক’ জোট হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে, আপাতত জোটটি সম্প্রসারণের কোনো আলোচনা হচ্ছে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরোধের মাধ্যমে নিরাপত্তা জোরদার করাই জোটটির মূল লক্ষ্য।

মুখপাত্র বলেন, নতুন দেশ যুক্ত করার আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিজেদের সংগঠন ও সহযোগিতা আরও সুসংহত করতে হবে। পরে একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গের দেশগুলোর জন্য জোটটি উন্মুক্ত করা হতে পারে।

সাজ্জাদ হায়দার খান বলেন, জোট নিয়ে তিন দেশ বিভিন্ন পর্যায়ে নিয়মিত পরামর্শ করছে। তবে জোটের কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

গত ৭ এই আগস্ট মক্কা প্রতিরক্ষা জোটের চুক্তিটি সই হয়। এর আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে। ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটের প্রথম বৈঠকে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রথম তিন বছর পাকিস্তানের একজন মহাসচিব এটি পরিচালনা করবেন।

সূত্র: ডন

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত