স্ট্রিম ডেস্ক

ইউক্রেন ইস্যুতে একটি শান্তি চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টানা পাঁচ ঘণ্টা আলোচনা করেছেন। তাতেও কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের আলোচকরা।
আজ বুধবার (৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে ক্রেমিলিনের এক মুখপাত্র বলেছেন, মস্কো বৈঠক খুবই ‘গঠনমূলক’ ছিল, তবে পরিকল্পনার অংশবিশেষ এখনো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।
এদিকে, মস্কো ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের আলোচক দল এখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে টানা এক সপ্তাহ কূটনৈতিক তৎপরতা চালানোর পর বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং জামাতা জার্ড কোশনারও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মঙ্গলবারের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনায় কিয়েভ ও ইউরোপ যে পরিবর্তগুলো এনেছে তা অগ্রহণযোগ্য।
শুধু তাই নয়, পুতিন বলেন, যদি ইউরোপও যু্দ্ধে যেতে চায় এবং শুরু করতে চায়, আমরা এই মুহূর্ত থেকে লড়তে প্রস্তুত আছি।
উল্লেখ্য, ইউক্রেন এবং তার মিত্ররা প্রস্তাবিত খড়সা শান্তি চুক্তি সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েছিল। আবার হোয়াইট হাউস চাচ্ছে দ্রুত চুক্তিতে পৌঁছাতে। এছাড়া ক্রেমলিন আগে এই চুক্তি গ্রহণযোগ্য হবে বলে ইঙ্গিতও দিয়েছিল। তবে নভেম্বরে খসড়া চুক্তিটি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তা রাশিয়ার জন্য সুবিধাজনক হবে। যদিও সাম্প্রতিক সপ্তাহে এতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।
মস্কো বৈঠকের পর প্রস্তাব সম্পর্কে পুতিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ বলেন, ক্রেমলিন চুক্তির কিছু অংশের সঙ্গে একমত…কিন্তু কিছু বিষয়ে আমরা সমালোচনা করেছি। আমরা এখনও কোনো আপোষমূলক সংস্করণ তৈরি করতে পারিনি... সামনে অনেক কাজ বাকি।
মস্কো এবং কিয়েভের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। এর মধ্যে আছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল ছেড়ে দিতে কিয়েভের সম্মত হওয়া এবং ইউরোপের দেওয়া নিরাপত্তা গ্যারান্টি। এছাড়া চুক্তির বিষয়ে ইউক্রেনের মিত্রদের প্রত্যাশার সঙ্গে রাশিয়ার প্রত্যাশায়ও ব্যাপক মতবিরোধ রয়ে গেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৭ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে