তথ্যসূত্র:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও ইরান যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে রোববার (২৯ মার্চ) ও সোমবার (৩০ মার্চ) ইসলামাবাদ সফর করবেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফররত নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সফর দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার সুযোগ তৈরি করবে।’
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠক প্রথমে তুরস্কে হওয়ার কথা ছিল। কিন্তু ইসহাক দারের ব্যস্ততার কারণে তিনি নেতাদের ইসলামাবাদে আসার অনুরোধ করেন।
ইসহাক দার জানান, চলমান বিরোধ নিষ্পত্তিতে পাকিস্তান ‘সততা ও আন্তরিকতার’ সঙ্গে কাজ করছে। ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে, তবে এই আলোচনার সংবেদনশীলতার কারণে কর্মকর্তারা এখনই প্রকাশ্যে কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত থাকছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তান জানিয়েছিল, তারা ইরান যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের জন্য এই অঞ্চল এবং এর বাইরের অংশীজনদের সঙ্গে ‘সক্রিয় ও গঠনমূলকভাবে’ কাজ করছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে