স্ট্রিম ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যেই চীনের একটি মাছ ধরার নৌযান আটক করেছে জাপান। জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) নৌযানটিকে থামার নির্দেশ দিলেও পালানোর চেষ্টা করেছিল—এমন অভিযোগে সেটি আটক করে জাপান। এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির নাগাসাকি প্রিফেকচারের উপকূলের কাছে মেশিমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে নৌযানটি আটক করা হয়।
জাপানের মৎস্য সংস্থা জানায়, ৪৭ বছর বয়সী চীনা ক্যাপ্টেনকে তল্লাশি এড়ানোর চেষ্টার অভিযোগে আটক করা হয়। নৌযানটিতে ১০ জন আরোহী ছিল।
সংস্থাটি আরও জানায়, নৌযানটি অবৈধভাবে মাছ ধরার উদ্দেশে ইইজেডে প্রবেশ করেছিল।
২০২২ সালের পর এই প্রথম কোনো চীনা নৌযান জব্দ করল জাপান। এর আগে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের নৌযান জব্দ করা হয়েছিল। তবে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
গতবছরের নভেম্বরে সানায়ে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বলেছিল, বেইজিং যদি শক্তি প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখলের চেষ্টা করে, তবে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করবে। তাঁর ওই মন্তব্যে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকাইচির মন্তব্যকে ‘চরম আপত্তিকর’ বলে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানায়। জাপানকে সতর্ক করে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া প্রতিক্রিয়া দেখাতে বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানায়।
চীন ও জাপানের ভেতর আগে থেকেই সেনকাকু বা দিয়াওইউ দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে