ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে টহলরত আইআরজিসি নৌবাহিনী। ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজকে প্রণালি দিয়ে না যেতে সতর্ক করেছে তারা।

শনিবার (২০ জুন) আইআরজিসির নৌবাহিনী বিবৃতিতে জানায়, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে। এ হামলা দুই দেশের সমঝোতা স্মারকের লঙ্ঘন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে নেওয়া প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুদের সমঝোতার শর্ত মানতে বাধ্য করার পদক্ষেপ নেওয়া হবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত