স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তেহরান পিছু হটবে না।
ইরানের ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর উপকমান্ডার জেনারেল কিওমারস হায়দারি বলেন, “এই যুদ্ধ কতদিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের দীর্ঘ আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়া এবং শত্রুকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না করা পর্যন্ত এই লড়াই শেষ হবে না।”
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান কোনো অবস্থাতেই যুদ্ধ থেকে সরে আসবে না এবং যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে তাঁরা প্রস্তুত।
এদিকে ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) দাবি করেছে, আজ বৃহস্পতিবার ভোরে পারস্য উপসাগরের উত্তরে তাদের নৌবাহিনী একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের ইউরোপীয় মিত্রদের কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকেই ওই অঞ্চলের জলসীমা দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এই ধরনের জাহাজ দেখা গেলেই তা লক্ষ্যবস্তু করা হবে।
আইআরজিসি আরও দাবি করেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। বিশ্লেষকদের মতে, দুপক্ষের অনড় অবস্থানের কারণে পারস্য উপসাগরে অস্থিরতা তীব্র হচ্ছে, যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে