স্ট্রিম ডেস্ক

মার্কিন সামরিক কমান্ডের নতুন মানচিত্রে জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ থেকে বাদ দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের ‘ইন্দো-প্যাসিফিক কমান্ডের’ নাম পরিবর্তন করে পুরোনো নাম ‘প্যাসিফিক কমান্ড’ ফিরিয়ে আনার ঘোষণা দেয়।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, এই সামরিক শাখার ইতিহাস, ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক পরিচয়কে সম্মান জানাতেই এই নাম পরিবর্তন।
এই ঘোষণার সঙ্গে প্রকাশিত নতুন মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ এবং আকসাই চীনকে ভারতের বাইরে দেখানো হয়েছে। এ ঘটনায় ভারতে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মানচিত্র নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের পুরোনো বিতর্কও আবারও সামনে এসেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লির সরকার সব সময়ই জম্মু-কাশ্মীর ও আকসাই চীনকে দেশের অবিচ্ছেদ্য অংশ দাবি করে আসছে। তবে চীন ও পাকিস্তান এই দাবিকে স্বীকৃতি দেয় না। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) তাদের এক পোস্টে আজাদ কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের অন্তর্ভুক্ত দেখিয়েছিল। পরে পাকিস্তানের আপত্তির মুখে ইউএসটিআর সামাজিক মাধ্যম ‘এক্স’ থেকে পোস্ট সরিয়ে নেয়।
মার্কিন সংস্থাগুলো সাধারণত এই সংবেদনশীল এলাকায় নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে ‘লাইন অব কন্ট্রোল’ বা নিয়ন্ত্রণ রেখাকে ডট ডট দিয়ে চিহ্নিত করে।
আমেরিকার এই মানচিত্র বিতর্ক নতুন নয়। ২০১১ সালেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আজাদ কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানোয় ভারত আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল।
১৯৪৭ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল ‘মার্কিন প্যাসিফিক কমান্ড’। ২০১৮ সালে ট্রাম্পের সময় প্রথমবার নাম বদলে ‘ইন্দো-প্যাসিফিক কমান্ড’ করা হয়। এখন আবার সংস্থাটি পূর্বের নামে ফিরে গেল।
তথ্যসূত্র: এনডিটিভি ও দ্য প্রিন্ট

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে