স্ট্রিম ডেস্ক

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যস্থতায় পাওয়া নতুন মার্কিন প্রস্তাবগুলো পর্যালোচনা করা হচ্ছে। নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
শনিবার (১৮ এপ্রিল) দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ‘মেহর নিউজে’ প্রকাশিত বিবৃতিতে ইরান তাদের আগের অবস্থানেই অনড় থাকার কথা বলেছে।
ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে থাকবে। বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সরবরাহ রুট বিচ্ছিন্ন করার প্রয়োজনেই এই নিয়ন্ত্রণ জরুরি।
নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালিতে টোল প্রদান, ট্রানজিট সার্টিফিকেট গ্রহণ এবং কেবলমাত্র নির্ধারিত রুট ব্যবহারের নিয়ম বাধ্যতামূলক করা হবে।
গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর নৌঅবরোধ আরোপ করেছে। ইরানের নিরাপত্তা কাউন্সিল এই নৌঅবরোধকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। তারা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন নৌঅবরোধ কার্যকর থাকবে, ততক্ষণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না।
অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তেহরানে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরে গেছেন। এই সফরে তিনি আগামী ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: সিএনএন

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে