স্ট্রিম ডেস্ক

জনসংখ্যা বাড়াতে পরিবারে তৃতীয় সন্তান জন্ম নিলে ৩০ হাজার এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ। শনিবার (১৬ মে) এ ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি চন্দ্রবাবু নাইডু। খবর এনডিটিভির।
নাইডু বলেন, আমি এ নিয়ে বহুবার ভেবেছি। অতীতে আমি পরিবার পরিকল্পনার জন্য কাজ করেছি। সন্তানেরাই আমাদের সম্পদ। তাদের জন্য কাজ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি ঘোষণা দেন, এ কারণেই আমি আরেকটি সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই আমরা ৩০ হাজার রুপি দেব। চতুর্থ সন্তানের জন্য দেব ৪০ হাজার রুপি।
নাইডু কিছুদিন ধরেই জন্মহার কমে যাওয়া নিয়ে কথা বলছেন। দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো ভুল পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আয় বৃদ্ধি পাওয়ায় কিছু দম্পতি এখন শুধু একটি সন্তান নিচ্ছেন। কেউ কেউ প্রথম সন্তান মেয়ে হলে, তবেই দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন।
তিনি জোর দিয়ে বলেন, জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে মোট প্রজনন হার (টিএফআর) ২.১ থাকা জরুরি। অর্থাৎ প্রতি নারীর গড়ে ২.১ সন্তান থাকলেই জনসংখ্যা স্থিতিশীল থাকে।
নাইডুর এ ঘোষণার পর বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য কার্তি চিদাম্বরম। কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলোক শর্মা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, গত ১২ বছরে দেশে পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কার্যত কোনো জাতীয় নীতি হয়নি। লোকসভা আসন বাড়ানোর আলোচনা চলছে, আর দক্ষিণ ভারতে এই বার্তা গেছে যে ভবিষ্যতে জনসংখ্যা কম থাকলে তাদের আসনও কমে যাবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে