স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়ে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো। তাদের আশ্বস্ত করতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার দিবাগত রাতে আবুধাবি পৌঁছান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন দিনের এ সফরে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সফর করবেন রুবিও।
চার মাসব্যাপী যুদ্ধের পর গত সপ্তাহে ইরানের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র। চুক্তিতে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের প্রস্তাব রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের আশঙ্কা, এই অর্থের একটি অংশ তেহরান সামরিক সক্ষমতা পুনর্গঠনে ব্যবহার করতে পারে। উপসাগরীয় দেশগুলো যুদ্ধের সময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকলেও চুক্তির শর্তে অনেকেই সন্তুষ্ট নয়। তাদের মতে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি চুক্তিটি অতিরিক্ত উদার।
এ বিষয়ে আবুধাবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, মিত্রদের উদ্বেগের বিষয়টি অবশ্যই আলোচনায় উঠবে।
শেষ কয়েক সপ্তাহে ইরান-সংক্রান্ত আলোচনায় রুবিওকে খুব বেশি দেখা যায়নি। গত রোববার সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
উপসাগরীয় দেশগুলোর আরেকটি বড় উদ্বেগ হলো, চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। যুদ্ধের সময় এ অঞ্চলের কয়েকটি দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছিল। বিশেষ করে ব্যাপক অর্থনৈতিক চাপের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের কারণে দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ কয়েক হাজার প্রবাসী আমিরাত ছেড়ে চলে গেছেন। এতে বৈশ্বিক আর্থিক হাব হিসেবে দেশটির দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে