স্ট্রিম ডেস্ক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ফিলিপ আগিয়োঁ বলেছেন, ইরান যুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধি কমাবে ঠিকই, তবে ২০০৮ সালের মতো বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা নেই।
ইউরোপভিত্তিক আরটিএল রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে, তেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে গেলে এবং মূল্যস্ফীতি তীব্র হলে পরিস্থিতি ১৯৭৩ সালের তেল সংকটের মতো হতে পারে।’
আগিয়োঁ বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত দেশগুলোকে সমন্বিতভাবে নীতিগত পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি ও বিস্তৃত সংঘাত বৈশ্বিক প্রবৃদ্ধি কমাবে। এতে একটা মন্দার আশঙ্কা দেখছি, কিন্তু ধস দেখছি না। ২০০৮ সালের আর্থিক সংকটের মতো কিছু দেখছি না।’
২০২৫ সালে ‘উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য’ অর্থনীতিতে নোবেল পুরস্কারের এক অংশ পেয়েছেন জোয়েল মোকির, আর অন্য অংশটি যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
উল্লেখ্য, ১৯৭৩ সালে আরব দেশগুলো ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে তেল অবরোধ আরোপ করেছিল। এতে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বেড়ে যায়। ফলে ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে