স্ট্রিম ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার (১ মে) দেশটির আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
আজ বিকেলে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেন, 'ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল রাখা এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তি অমান্য করার স্পষ্ট প্রমাণ।' গালিবফের এই মন্তব্যের কিছুক্ষণ পরেই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা ও প্রস্তাব বিনিময় স্থগিতের খবর প্রকাশ করে।
তাসনিম নিউজ এজেন্সি আরও জানিয়েছে, ‘এই ইস্যুতে যতক্ষণ না ইরান এবং আঞ্চলিক অংশীদারদের (রেজিস্ট্যান্স) দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ কোনো ধরনের আলোচনা হবে না।’
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুদ্ধবিরতির শর্ত তোয়াক্কা না করে গত কয়েকদিনে দক্ষিণ লেবাননে অভিযান আরও জোরদার করে ইসরায়েল। গত এপ্রিলে যুদ্ধবিরতির শুরুতে লিতানি নদীর দক্ষিণে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনী সম্প্রতি নদী পেরিয়ে নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, লেবাননে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তুলছে ইসরায়েল।
একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, নতুন করে বিমান হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। মূলত মার্কিন-ইসরায়েলি এই সমন্বিত পদক্ষেপই ইরানকে আলোচনার টেবিল ছেড়ে উঠে যেতে এবং চরম প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য করেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে