স্ট্রিম ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গাসাগর মেলায় এসে প্রায় ২০ বছর আগে হারিয়ে যান মধ্যপ্রদেশের এক নারী। দীর্ঘ দুই দশক পর তাঁর খোঁজ মিলেছে বাংলাদেশে। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের (ডব্লিউবিআরসি) অপেশাদার রেডিও অপারেটর বা হ্যাম রেডিওর প্রচেষ্টায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ায় ভারতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ওই নারীর নাম রাধিকা (৭০)। তিনি ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার খাজরা গ্রামের বাসিন্দা। প্রায় ২০ বছর আগে তিনি তীর্থযাত্রায় গঙ্গাসাগরে এসে ভিড়ের মধ্যে হারিয়ে যান।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, বাংলাদেশে তাদের পরিচিত হ্যাম রেডিও অপারেটররা রাস্তার ধারে ভিক্ষা করা এক বৃদ্ধার খোঁজ দেন। নাম জিজ্ঞেস করলে তিনি নিজের নাম রাধিকা এবং স্বামীর নাম বললেও ঠিকানা হিসেবে শুধু ‘সাগর’ শব্দটি উচ্চারণ করতে পারছিলেন। প্রথমে ভারতের সাগর দ্বীপ বা গঙ্গাসাগর এলাকায় খোঁজ নিয়ে তাঁর কোনো হদিস মেলেনি। পরবর্তীতে হ্যাম রেডিওর সদস্যরা ভারতের মধ্যপ্রদেশের ‘সাগর’ জেলায় খোঁজ নিয়ে জানতে পারেন, সেখান থেকে এক নারী ২০ বছর আগে গঙ্গাসাগর মেলায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
অনুসন্ধানে জানা যায়, গঙ্গাসাগরে এসে রাধিকা দলছুট হয়ে পড়েন ও ভুলবশত বাংলাদেশি তীর্থযাত্রীদের দলের সঙ্গে মিশে যান। সে সময় ট্রলারে করে যাতায়াতকারী তীর্থযাত্রীদের সঙ্গে তিনি বাংলাদেশে পৌঁছে যান। ভাষা ও পথঘাট চিনতে না পেরে জীবন বাঁচাতে তিনি ভিক্ষাবৃত্তি শুরু করেন।
রাধিকার স্বামী বালিরাম ও এক ছেলে পুরান ইতিমধ্যে মারা গেছেন। তবে তাঁর অন্য দুই ছেলে রাজেশ ও গণেশ বর্তমানে দিল্লিতে থাকেন। মাকে ফিরে পাওয়ার খবরে ছেলে রাজেশ আবোপ্লুত হয়ে বলেন, ‘মা তীর্থযাত্রায় গিয়ে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর ফিরে আসাটা আমার কাছে তীর্থযাত্রার চেয়ে কম কিছু নয়। আমি মায়ের মধ্যে ঈশ্বরকে দেখতে পাব।’
রাধিকাকে ফিরিয়ে আনতে ইতিমধ্যে গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তিনি পরিবারের কাছে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে