স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই শনিবার পাকিস্তান ছেড়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে দেশটির বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ওমান সফর শেষে আজ রোববার রাতে ফের ইসলামাবাদ যেতে পারেন আরাগচি। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গেছে। তারা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে সেখানে গেছে। আগামী রোববার রাতে ইসলামাবাদে পুনরায় আরাগচির সঙ্গে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ ও দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে তারা কথা বলেন।
এদিকে, আরাগচির এই সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হতে পারে আলোচনা ছিল। হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে বলেও জানানো হয়।
তবে ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার করতে যুক্তরাষ্ট্রের ওই বিশেষ প্রতিনিধিদের সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) আরাগচি পাকিস্তান ছাড়ার কিছুক্ষণ পরই এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধি দলকে বলেছি, ১৮ ঘণ্টার বিমান ভ্রমণ করে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। সব তাস এখন আমাদের হাতে। তারা (ইরান) চাইলে যেকোনো সময় আমাদের কল করতে পারে, কিন্তু আলোচনার নামে ১৮ ঘণ্টার অহেতুক সময় নষ্ট ভ্রমণ আমরা করব না।
তবে সফর বাতিল মানেই আবার যুদ্ধ শুরু নয় বলে জানিয়েছেন ট্রাম্প। সিএনএনের সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের মানে আবার যুদ্ধ শুরু নয়। আমরা এখনো সে বিষয়ে কিছু ভাবিনি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে