স্ট্রিম ডেস্ক

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা আরও বেড়েছে। অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেটরি কাজগম (টিভিকে)।
এ পরিস্থিতিতে শুক্রবার তৃতীয়বারের মতো তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে বৈঠকে বসছেন বিজয়। খবর এনডিটিভি
সূত্রগুলো বলছে, কংগ্রেসের পাঁচ বিধায়ক এবং বিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার দুজন করে সদস্যের সমর্থন পেয়েছে টিভিকে। এতে দলটির সমর্থন সংখ্যা ১১৮তে পৌঁছেছে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।
এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। তবে দুই দিনই রাজ্যপাল আরলেকার তাঁর সরকার গঠনের দাবি নাকচ করেন। রাজ্যপালের দাবি, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেননি টিভিকে।
এবারের বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে বিজয়ের দল। নিজেদের প্রথম নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে নেয় টিভিকে। এর মধ্য দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা লাগে। তবে এককভাবে সরকার গঠনের জন্য দলটি ১০ আসন পিছিয়ে ছিল।
বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যপাল বিজয়ের কাছে জানতে চান, মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন? পাশাপাশি আর কোন কোন দল সমর্থন দেবে কি না, সেটিও জানতে চান তিনি। তবে বিজয়ের জবাব গভর্নরকে সন্তুষ্ট করতে পারেনি বলে জানা গেছে।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সমর্থন আদায়ে জোর তৎপরতা শুরু করে টিভিকে। শুরুতেই কংগ্রেসের সমর্থন নিশ্চিত করে দলটি। তবে কংগ্রেস শর্ত দেয়, দলটি যেন ‘সাম্প্রদায়িক শক্তি’র সঙ্গে জোট না করে।
সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় ভিসিকে ও দুই বাম দলের অবস্থান নিয়ে। কারণ, নির্বাচনের আগে দলগুলো ডিএমকের জোটসঙ্গী ছিল।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে