স্ট্রিম প্রতিবেদক

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ এবং আহত ৯৭১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) রাতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় লাতিন আমেরিকার দেশটিতে ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশটির একাধিক রাজ্যে অনেক ভবন ধসে যায়। বহুতল ভবন ধসে নিচে আটকা পড়েন অনেকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা–ইউএসজিএসের তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। এর কেন্দ্রস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপে এলাকায়। প্রথম ঝাঁকুনির রেশ না কাটতেই মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানে দ্বিতীয়টি। এবারেরটি আরও শক্তিশালী–৭.৫ মাত্রার। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতা ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এ কারণে এই আঘাতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপকূলীয় শহর কাটিয়া লা মার সম্পূর্ণ বিদ্যুৎহীন। বহু বাসিন্দা রাত পার করেছেন রাস্তায় খোলা আকাশের নিচে অথবা ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের পাশে। ধসে পড়া আবাসিক ভবনের সামনে দাঁড়িয়ে ল্যারি রোহাস (৪৯) জানান, তাঁর পরিবারের সদস্যরাও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। রোহাস বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে কিছুই নেই, এমনকি ভেতরে ঢোকার মতো শক্তি বা সাহসটুকুও অবশিষ্ট নেই।’
ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া মেয়ের অপেক্ষায় থাকা এক মা বলেন, ‘ভেতরে মানুষ এখনো জীবিত আছে, কিন্তু উদ্ধার করতে কেউ আসছে না।’
বুধবার ভেনেজুয়েলায় সরকারি ছুটি থাকায় ভূমিকম্প আঘাতের সময় অধিকাংশ মানুষই নিজ বাসস্থানে ছিলেন। এ কারণে হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএসজিএস তাদের ‘প্যাজার’ সিস্টেমের বিশ্লেষণ দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৩০ শতাংশ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে