স্ট্রিম ডেস্ক

চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু তাইওয়ান। বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন মন্তব্য করেছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এই তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৈঠকে শি জিনপিং বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি যদি সঠিকভাবে সমাধান করা হয়, তবে যুক্তরাষ্ট্র-চীন উভয় দেশই একটি স্থিতিশীল সম্পর্ক উপভোগ করতে পারে। অন্যথায়, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, এমনকি সংঘাতও হতে পারে, যা পুরো সম্পর্ককে বিপন্ন করে তুলবে।
তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ‘আগুন ও পানির মতো’ পরস্পরবিরোধী।
এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চীনের রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপলে’ শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্ব শান্তি ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে মতবিনিময় করার কথা দুই নেতার। এ ছাড়া আলোচনা তালিকার ছিল ইরান, তাইওয়ান ও বিরল খনিজের মতো বিষয়।
ট্রাম্পের এই সফর গত ৯ বছরে চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর। সবশেষ ২০১৭ সালের নভেম্বরে ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় বিশ্বের অন্যতম শক্তিধর দেশটিতে সফর করেন।
বুধবার ট্রাম্প বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ শীর্ষ কর্মকর্তারা।
বিমানবন্দর ছাড়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরাই দুই পরাশক্তি। সামরিক শক্তির দিক থেকে আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে