স্ট্রিম ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দোহাস্থ তেহরান দূতাবাসের সামরিক অ্যাটাশে ও নিরাপত্তা অ্যাটাশেসহ কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে কাতার। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে কাতার ছাড়তে বলা হয়েছে।
অন্যদিকে, সৌদি আরবও ইরানকে কঠোর বার্তা দিয়েছে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) কাতারের গ্যাস স্থাপনায় হামলা চালায় ইরান। এরপর এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করে।
এদিকে, গতকাল সৌদির জ্বালানি অবকাঠামোতেও হামলা হয়েছে। এরপর গতকালই রাজধানী রিয়াদে জরুরি পরামর্শ বৈঠকে বসেন দেশটির শীর্ষ নেতারা। যা বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে। বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ইরানের উদ্দেশে কড়া বার্তা দেন।
তিনি বলেন, আরব ও ইসলামি নেতারা শেষ পর্যন্ত এই সংঘাত সমাধানে সব কূটনৈতিক উপায় চেষ্টা করবেন। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।
তিনি জানান, এই অঞ্চলের ধৈর্যের সীমা আছে এবং ইরানকে অবশ্যই আরব নেতারা কী বলছেন তা শুনতে শুরু করতে হবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে