স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান চললেও ইরানে এখনো যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর মানে যুদ্ধবিরতি শেষ নয় জানিয়ে হেগসেথ বলেন, ‘যুদ্ধবিরতি এখনো বহাল আছে। প্রজেক্ট ফ্রিডম সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র প্রকল্প।’ তবে ইরানকে সতর্ক করে তিনি বলেন, যুদ্ধ পুনরায় শুরু করার কোনো উসকানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে তাদের বিরত থাকতে হবে।
সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, গত ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইরান অন্তত ১০ বার মার্কিন বাহিনীর ওপর এবং ৯ বার বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘ইরান বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে।’
সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির ওপর শক্তিশালী ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোম’ বা নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন হেগসেথ। এর মাধ্যমে ওই এলাকায় চলাচলরত বাণিজ্যিক জাহাজের ওপর সার্বক্ষণিক নজর রাখা হবে। তিনি ইরানের হরমুজ বন্ধ রাখাকে ‘আন্তর্জাতিক চাঁদাবাজি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ সফলভাবে প্রণালি অতিক্রম করেছে, যা প্রমাণ করে যে রাস্তা পরিষ্কার এবং ইরান এখন লজ্জিত।’
এদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যতই তড়জোড় করুক, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা তো এখনো লড়াই শুরুই করিনি।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে