স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি শপথ নেন। ১১টার কিছুক্ষণ আগে হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ করেন মোদি। খোলা গাড়িতে তার দুই পাশে ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী।
একই মঞ্চে রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানে বাঁকুড়ার রানিবাঁধের নবনির্বাচিত বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেন।
শপথ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী মোদি সকালে কলকাতায় আসেন। বিমানবন্দরে থেকে হেলিকপ্টারে রেসকোর্সে যান। পরে সেখান থেকে খোলা গাড়িতে ব্রিগেডে ময়দানে পৌঁছান।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শপথ অনুষ্ঠানের মঞ্চে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও এনসিপি নেতা প্রফুল পাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন। পরে বাকিরা তাতে সমর্থন দেন। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সহ-পর্যবেক্ষক ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সংসদ দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন।
২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এক সময় তিনি মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে পরাজিত করে আলোচনায় আসেন শুভেন্দু। সম্প্রতি ভবানীপুরে মমতার আসনেও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। আসনটি তৃণমূল নেত্রীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
শুভেন্দু অধিকারী কট্টরপন্থী হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ বিরোধী ও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বহুবার আলোচনায় এসেছেন।

.png)

ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের ফি নেবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি
২ ঘণ্টা আগে
ভারী বৃষ্টির মধ্যে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজের সামনেই এক পরিচ্ছন্নতাকর্মীকে খোলা ম্যানহোলে পড়ে যেতে দেখলেন মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করলেও ইসরায়েলের অবস্থান পরিবর্তন হবে না। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সরকার এ পর্যন্ত ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ৮০০ জনকে ফেরত পাঠানোর জন্য ১২টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের।
৫ ঘণ্টা আগে