স্ট্রিম ডেস্ক

তানজানিয়ায় গত বছরের বিতর্কিত নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৯০ জন পুলিশের গুলিতে মারা গেছেন। ঘটনার কয়েক মাস পর প্রথমবারের মতো তানজানিয়া কর্তৃপক্ষ নিহতের সুনির্দিষ্ট এই সংখ্যা প্রকাশ করল।
তদন্ত কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ চান্ডে ওসমান জানান, সহিংসতায় ৫১৮ জনের ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে, যার মধ্যে ৪৯০ জন পুরুষ, ২১ জন শিশু এবং ১৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ছাড়া অন্তত ২ হাজার মানুষ আহত হয়েছেন। তবে কমিশনের পক্ষ থেকে এই প্রাণহানির জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি, বরং ঘটনার আরও গভীর তদন্তের সুপারিশ করা হয়েছে।
তবে বিরোধী দল ‘চাদেমা’ এই প্রতিবেদনকে একটি ‘লোক দেখানো’ এবং সরকারি অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে। বিরোধী দলের দাবি, এই কমিশন নিরপেক্ষ নয় কারণ সরকার নিজেই এখানে প্রধান সন্দেহভাজন। মানবাধিকার সংস্থা ও ধর্মীয় গোষ্ঠীগুলোর ভাষ্যমতে, নিহতের প্রকৃত সংখ্যা কয়েক হাজার এবং অনেক মৃতদেহ হাসপাতালের মর্গ থেকে সরিয়ে গণকবর দেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু বিরোধী দলগুলো এই নির্বাচনকে গণতন্ত্রের ‘উপহাস’ বলে অভিহিত করে। তাদের দাবি, নির্বাচনের আগে প্রধান বিরোধী নেতাদের অযোগ্য ঘোষণা করায় ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল।
প্রতিবেদন গ্রহণ করে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বলেন, ‘কমিশন আমাদের জানিয়েছে, এই অস্থিরতা পরিকল্পিত ছিল এবং এর পেছনে থাকা ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।’ প্রেসিডেন্টের দাবি, রাষ্ট্রকে অস্থিতিশীল করে ‘নেতৃত্বশূন্যতা’ তৈরি করাই ছিল ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, গত ছয় দশক ধরে তানজানিয়া আফ্রিকায় স্থিতিশীলতার প্রতীক হিসেবে পরিচিত ছিল। কিন্তু ট্রাম্পের আদর্শের অনুসারী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের আমলে এই সংঘাত তানজানিয়ার সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগেই সতর্ক করেছিলেন, দেশটির নির্বাচন গণতান্ত্রিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি

.png)

ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ মিনিট আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে