স্ট্রিম ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে অন্তত ২৫ জন নিহত এবং ১৮ যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী রয়েছেন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) অন্ধ্র প্রদেশের ক্রুনোল জেলায় এই ঘটনা ঘটে। আহত যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটিতে ৪২ জন আরোহী ছিল।
বাসটি তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে কর্ণাটকের বেঙ্গালুরুতে যাচ্ছিল। হাদরাবাদ থেকে ২১০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। ু
অন্ধ্র প্রদেশের পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিক্রান্ত পাতিলের বরাতে বার্তা সংস্থা দি অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ক্রুনোলের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কার পর কয়েক মিনিটের মধ্যে বাসটিতে আগুন লাগে। এতে বাসটিতে থাকা কয়েক ডজন যাত্রী ভেতরে আটকা পড়েন। যাত্রীদের অধিকাংশ তখন ঘুমিয়েছিলেন।
বিক্রান্ত আরও বলেন, যাত্রীদের কয়েকজন বাসের জানালা ভেঙে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে তারা সামান্য আহত হয়েছেন। যদিও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্যরা আগুনে পুড়ে মারা যান।
তিনি বলেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলা বাসটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে আটকে যায়। পরে মোটরসাইকেলটিকে কিছু দূর টেনে নিয়ে যায় বাসটি। এতে বাসের তেলে ট্যাঙ্কে আগুন ধরে যায়।
বিক্রান্ত বলেন, যখন ধোঁয়া ছড়িয়ে পড়ছিল তখন বাসটির চালক বাসটি থামিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের তীব্রতা এতবেশি ছিল যে তিনি তা নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকও নিহত হয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাটি তদন্ত করছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ few সেকেন্ড আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে