তথ্যসূত্র:

সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সমালোচনা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছিল নেপাল পুলিশ। তবে রোববার (১২ এপ্রিল) জেন-জি অধিকারকর্মীদের প্রতিবাদের মুখে সাংবাদিক রোশন পোখরেলকে মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ।
রোশন ইউটিউবে ‘হেডিস’ নামে চ্যানেল পরিচালনা করেন। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) পূর্ব নেপালের পাঁচথর জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাঁচথর জেলা পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, চার দিন পুলিশ হেফাজতে ছিলেন রোশন। তদন্তের প্রয়োজনে পুলিশ ডাকলে হাজিরা দেবেন—এমন শর্তে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
রোশনের গ্রেপ্তারের পরপরই সমালোচনা ও প্রতিবাদে সোচ্চার হন নেপালের তরুণ প্রজন্মের অধিকারকর্মীরা। জেন-জি আন্দোলনের মুখপাত্র বিজয় শাহ এবং অধিকারকর্মী তনুজা পাণ্ডেসহ আরও অনেকে এই গ্রেপ্তারকে ‘আপত্তিকর’ হিসেবে অভিহিত করে রোশনের তাৎক্ষণিক মুক্তি দাবি করেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, শুধুমাত্র মতপ্রকাশের কারণে কোনো নাগরিককে গ্রেপ্তার করা গণতান্ত্রিক রীতির পরিপন্থী। তাঁরা সরকারকে বাকস্বাধীনতা রক্ষা করার এবং কর্তৃত্ববাদী পথে না হাঁটার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রাজনীতিতে আসার আগে নিজেও একজন জনপ্রিয় ইউটিউবার ও র্যাপার ছিলেন। কাঠমান্ডুর সাবেক এই মেয়র তাঁর ইউটিউব চ্যানেলে নেপালের প্রচলিত ব্যবস্থার অসঙ্গতি, রাজনৈতিক দুর্নীতি এবং অব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা ও র্যাপ সংগীত প্রচার করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে নেপালে ‘জেন-জি’ গণ-অভ্যুত্থানে তৎকালীন কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ওই সময় অলির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ বন্ধ করার পর তরুণরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদে নামে। অভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে গত মার্চ মাসে ক্ষমতায় আসেন বালেন্দ্র শাহ ও তাঁর দল আরএসপি। এমন প্রেক্ষাপটে ইউটিউবে সমালোচনার দায়ে সাংবাদিক গ্রেপ্তারের এই ঘটনা বালেন প্রশাসনের জন্য বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
১ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৩ ঘণ্টা আগে