স্ট্রিম ডেস্ক

সুইজারল্যান্ডে অবস্থানরত ইরানের মধ্যস্থতাকারী প্রতিনিধিদলকে দেশহীন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তোমরা যদি হরমুজ বন্ধ করো তবে তোমাদের কোনো দেশ থাকবে না, এমনকি নিজেদের দেশেও ফিরে যেতে পারবে না।’
রোববার (২১ জুন) ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন।
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ‘যদি তারা চুক্তি না করে, তবে আমরা ওই পথ থেকে টোল আদায় করব।’
ট্রাম্প জানান, এই প্রণালির ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হয়ে সেখান দিয়ে পার হওয়া ২০ শতাংশ তেল নিজেদের দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের এই হুমকির মধ্যেই সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চারপক্ষীয় রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে।
বৈঠকে মার্কিন পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ ছাড়া উপস্থিত আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি।
একজন কূটনীতিক সিএনএনকে জানিয়েছেন, এই আলোচনায় লেবানন যুদ্ধ, হরমুজ প্রণালির অচলাবস্থা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে শনিবার (২০ জুন) ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তারা জানায়, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে