স্ট্রিম ডেস্ক

প্রত্যাশার চেয়ে কম সময়েই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, তিনি এবং শি ‘প্রায় সবকিছুতেই একমত’ হয়েছেন। তবে সব ইস্যু বৈঠকে আলোচনা হয়নি।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার।
বৈঠক শেষে বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি শি’র সঙ্গে এই বৈঠককে ‘দারুণ’ আখ্যা দিয়ে বলেন, বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উপসংহারে পৌঁছেছি এবং কিছু পরে এগুলো আমরা আপনাদের (সাংবাদিক) কাছে দেব।
তিনি আরও যোগ করেন, বুধবার ক্রয় পুনরায় শুরুর অনুমোদনের পর চীন অতিদ্রুতই যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় শুরু করবে।
ট্রাম্প বলেন, আর ফেন্টানিলের (হেরোইনের চেয়ে ৫০ গুন শক্তিশালী মাদক) ব্যাপারে আমরা একমত হয়েছি, তিনি (শি) এর সরবরাহ বন্ধের ব্যাপারে কঠোরভাবে চেষ্টা করবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ফেন্টানিলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপ চীনের কাছে বিক্রির বিষয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করেন না। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ চিপগুলি ব্ল্যাকওয়েল এআই চিপ নয়, এগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ।
চীনের বিরল খনিজ রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন; চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পর যুক্তরাষ্ট্র সফর করবেন।
তিনি আরও বলেন, চীনের পণ্যে শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।
এদিকে, বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বললেও চীনের প্রেসিডেন্ট কোনো কথা বলেননি।
এর আগে, সকালে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দর লাগোয়া গিমহায় অবস্থিত বিমান ঘাঁটিস্থ বৈঠক স্থলে প্রবেশ করেন। এরপর বিমানবন্দরে পৌছাঁন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকে তিনিও বৈঠকস্থলে পৌঁছান। পরে সেখানেই তাদের মধ্যে বৈঠকটি হয়।
উল্লেখ্য, প্রথমে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা দীর্ঘ হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বৈঠকটি মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। এতে অনেক পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান জানিয়েছে, তারা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিতে ‘যথাযথ উদ্যোগে’ যুক্ত হতে প্রস্তুত রয়েছে।
৫ ঘণ্টা আগে
অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মার্কিন মিত্রদের যুদ্ধাপরাধের ‘দোসর’ হওয়ার ঝুঁকিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
৫ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘সঠিক পথেই এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এই যুদ্ধ কবে বা কীভাবে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের উত্তরসূরি ফ্রিডরিখ মের্জ জার্মান আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইরান যেন তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় সে বিষয়ে তিনি একমত। তবে আমেরিকা-ইসরায়েল যুদ্ধের যৌক্তিকতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
৯ ঘণ্টা আগে