স্ট্রিম ডেস্ক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজের’ সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটি।
শনিবার (২৭ জুন) পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এক বিজ্ঞপ্তিতে জিও নিউজের লাইসেন্স ও সম্প্রচার স্থগিতের এই সিদ্ধান্ত জানায়।
পেমরা জানিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কর্পোরেশন (প্রা.) লিমিটেডের জিও নিউজের স্যাটেলাইটসহ সকল বিতরণ নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্মের সম্প্রচার আগামী ১৫ দিন বন্ধ থাকবে।
নিয়ন্ত্রক সংস্থার মতে, জিও নিউজে ১০ মহররমে ‘সফর-ই-ইশক’ শিরোনামের একটি অনুষ্ঠান প্রচার হয়। এতে বিতর্কিত ‘ধর্মীয় ভিজ্যুয়ালাইজেশন’ বা ধর্মীয় চিত্রায়ণ দেখানো হয়েছিল। পেমরা বলেছে, এই কনটেন্টের কারণে দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
পেমরা বিষয়টি তাদের ‘কাউন্সিল অব কমপ্লেইন্টস’ (অভিযোগ পরিষদ) বিভাগে পাঠিয়েছে, যারা এ বিষয়ে পর্যালোচনা ও শুনানি শেষে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে।
একইসঙ্গে জিও নিউজকে এই ঘটনা ও সম্পাদকীয় নজরদারির ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ফলাফল এবং আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া ব্যবস্থার কথা শুনানিতে অভিযোগ পরিষদের কাছে জমা দিতে বলা হয়েছে।
এদিকে জিও নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সফর-ই-ইশক’ অনুষ্ঠানে ইরাক এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশের স্থানীয় ধর্মীয় রীতিনীতি দেখানো হয়েছিল। এই দৃশ্যায়ন কেবল সেখানকার সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরা হয়েছিল। এর মাধ্যমে কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে সমর্থন বা প্রচার করার উদ্দেশ্য ছিল না। ভিডিওটি কোনো অসৎ উদ্দেশ্যে সম্প্রচার করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম উম্মাহর বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানোর নীতিতে জিও নিউজ সর্বদাই অনড় এবং এই ভুল তাদের সম্পাদকীয় আদর্শকে প্রতিফলিত করে না। বিষয়টি নজরে আসার পরেই বিতর্কিত অংশটি সরিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে