স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা চুক্তি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। শুক্রবার (২৯ মে) দেশটির আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলো খসড়া চুক্তির শর্তের সম্পূর্ণ উল্টো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তা ফার্স নিউজকে জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্য ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ এবং এক ধরনের ‘বানানো বিজয়’। তেহরান জানিয়েছে, খসড়া চুক্তি চূড়ান্তের প্রক্রিয়া চললেও এখনো সিদ্ধান্ত হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে পারবে না। এছাড়া কোনো প্রকার শুল্ক বা কর ছাড়া হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
ট্রাম্পের দাবি খণ্ডন করে বাঘাই বলেন, খসড়া প্রস্তাবের কোথাও টোল বা নিরাপত্তা পর্যবেক্ষণ ছাড়া হরমুজ খোলার বাধ্যবাধকতা নেই। আলোচনা কেবল যুদ্ধ অবসানের ওপর হচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না।
ফার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, খসড়া চুক্তির কোথাও ট্রাম্পের দাবি করা পারমাণবিক উপকরণ ধ্বংস বা নিষ্ক্রিয় করার প্রতিশ্রুতি দেয়নি ইরান।
চুক্তির খসড়াতে হিজবুল্লাহর অবস্থান মেনে নিয়ে লেবাননে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির শর্ত রাখা হয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তাঁর উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং ইরানের শর্তগুলোতে সই করবেন কি না তা নিয়ে আলোচনা চলছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে