স্ট্রিম ডেস্ক

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে মিসরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েল পরোক্ষভাবে এই আলোচনা করছে। তবে এই আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
সোমবার (৬ অক্টোবর) ইসরায়েলি হামলায় অন্তত ১০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন মানবিক সহায়তার খুঁজে বেরিয়ে নিহত হন।
এদিকে, দুই পক্ষের প্রথম দিনের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্রের বরাতে আল জাজিরার অ্যারাবিক সার্ভিস বলেছে, সোমবার মিসরের শরম এল শেখ শহরের রেড সি রিসোর্টে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া, চলমান আলোচনা কীভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে রোডম্যাপ তৈরি করা হয়েছে।
এদিকে, মিসরের আল-কাহেরা নিউজের এক প্রতিবেদনে আজ দ্বিতীয় দিনের মতো আলোচনা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, আজ থেকে দুই বছর আগে (২০২৩ সালের ৭ অক্টোবর) ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১১৩৯ জন নিহত হয়। এছাড়া, ২০০ জনকে জিম্মি করে হামাস। এরপর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ৬৭ হাজার ১৬০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন।
জাতিসংঘের তদন্ত সংস্থা ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। এছাড়া, ইসরায়েলি অলাভজনক সংস্থাসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও শীর্ষস্থানীয় গণহত্যা বিশেষজ্ঞরাও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে তুলে ধরছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে