স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে বিশেষ সংস্করণের পাসপোর্ট চালু করছে ট্রাম্প প্রশাসন। নতুন এই পাসপোর্টে থাকছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। হোয়াইট হাউস একে ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ বলে অভিহিত করেছে। খবর বিবিসির।
শুক্রবার (২৬ জুন) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন নকশার পাসপোর্টের একটি পাতার ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিতে ট্রাম্পকে গম্ভীর মুখে হাত মুষ্টিবদ্ধ রেখে তাঁর ডেস্কে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনেই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র (ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স) এবং নিচে ট্রাম্পের সই।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় এই পাসপোর্ট দেওয়া হবে। মজুত শেষ হওয়া পর্যন্তই এটি পাওয়া যাবে।
ফেডারেল ভবন, সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন সরকারি নথিতে নিজের নাম বা প্রতিকৃতি যুক্ত করার যে উদ্যোগ ট্রাম্প নিয়েছেন, নতুন এই পাসপোর্ট সেই ধারাবাহিকতারই অংশ।
হোয়াইট হাউস নিজেদের এক্স অ্যাকাউন্টে পাসপোর্টের ছবিগুলো প্রকাশ করেছে। সেখানে একে ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ বলা হয়েছে।
বিশেষ সংস্করণের এই পাসপোর্ট শুধু মার্কিন নাগরিকরাই পাবেন। তবে তারাও অনলাইনে বা ডাকযোগে আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের ওয়াশিংটন ডিসির পাসপোর্ট এজেন্সিতে সরাসরি উপস্থিত হয়ে নির্ধারিত সময় অনুযায়ী আবেদন করতে হবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
বর্তমান মার্কিন পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন মুহূর্ত, যেমন চাঁদে মানুষের অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো জাতীয় প্রতীক স্থান পেয়েছে।
ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে আবেদনকারীরা বিশেষ সংস্করণের পাসপোর্ট না নেওয়ার সুযোগ পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
স্মারক পাসপোর্টের ঘোষণা প্রথম আসে গত এপ্রিলে। তখন প্রকাশিত নকশায় শুধু ট্রাম্পের মুখের ছবি ছিল। তাঁর সই ছিল সোনালি রঙে। সেখানে ‘২৫০’ সংখ্যাটিও ছিল না।
দায়িত্বে থাকা অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি সংবলিত এটিই প্রথম পাসপোর্ট।
এদিকে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছে ইউএস মিন্ট। পাশাপাশি ট্রাম্পই প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যার সই যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটে থাকবে।
সরকারি নথির বাইরে ওয়াশিংটন ডিসিতেও নিজের স্থায়ী ছাপ রাখার চেষ্টা করেছেন ট্রাম্প। এর মধ্যে কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে তাঁর নাম যুক্ত করার উদ্যোগ ছিল, যদিও পরে তা সরিয়ে ফেলা হয়। এছাড়া প্যারিসের আর্ক দ্য ত্রিয়ঁফের আদলে ওয়াশিংটনে ‘আর্ক অব ট্রাম্প’ নামে একটি বিশাল বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনার ঘোষণাও দিয়েছেন তিনি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে