স্ট্রিম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে প্রবল মৌসুমি বন্যা ও ভূমিধসে অন্তত ১৯৪ জন নিহত হয়েছে। এরমধ্যে পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ায় অন্তত ১৭৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ)।
আজ শুক্রবার (১৫ আগস্ট) পিডিএমএ-এর বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় নিহতদের মধ্যে ১৫০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১২ শিশু। বুনের জেলায় সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ৪৫টি বাড়ি, তিনটি স্কুল ও আরও আটটি স্থাপনা ধ্বংস হয়েছে।
পাকিস্তান কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের সতর্ক থাকতে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং হেল্পলাইন ও অন্যান্য সরকারি চ্যানেলে প্রকাশিত পিডিএমএ নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে।
এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মোহমান্দ জেলায় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ধাপুর এক বিবৃতিতে জানান, প্রাদেশিক সরকার আগামীকাল (১৬ আগস্ট) এক দিনের শোক ঘোষণা করেছে ও পতাকা অর্ধনমিত রাখা হবে। উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ও শহীদদের পূর্ণ মর্যাদায় দাফন করা হবে।
চলতি বছরের জুনের শেষ দিক থেকে পাকিস্তানজুড়ে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) দৈনিক তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা ও মুষলধারে বৃষ্টিপাতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৪৩ জন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে