তথ্যসূত্র:

ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনার আগেই ট্রাম্প তাঁর প্রশাসনের অবস্থান স্পষ্ট করে এই ঘোষণা দেন।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ইরান অত্যন্ত ফলপ্রসূ “শাসন পরিবর্তনের” মধ্য দিয়ে গেছে। ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। ইরানের মাটির নিচে প্রোথিত সকল পারমাণবিক ‘ধুলিকণা’ বা অবশিষ্ট উপকরণ উপড়ে ফেলবে যুক্তরাষ্ট্র।’
ট্রাম্প আরও দাবি করেন, গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর থেকেই দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ওপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেছেন, ‘চুক্তির অংশ হিসেবে ইরানের ওপর থেকে শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করা হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ১৫ দফা প্রস্তাব দেওয়া হয়েছিল, তার “বেশিরভাগ শর্তে” ইতিমধ্যে উভয় পক্ষ সম্মত হয়েছে।‘
তবে শান্তি আলোচনার কথা বললেও ট্রাম্প একই সঙ্গে ইরানের মিত্র ও অংশীদারদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ ক্ষেত্রে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না।’
ট্রাম্পের এই দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে