স্ট্রিম ডেস্ক

চীনের বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে (চায়না জুন) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনার পর ভবনটির আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
রয়টার্স জানায়, ১০৮ তলা সিটিক টাওয়ার বেইজিংয়ের ব্যবসায়িক এলাকায় অবস্থিত। এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিটিক গ্রুপের সদর দপ্তর।
ঘটনাস্থলে থাকা এক পরিবহন কর্মী বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তিনি একটি বিকট শব্দ শুনে ভবনটির দিকে ছুটে যান। তাঁর দাবি, একটি ছোট বিমান ভবনটিতে আঘাত করে। শব্দটি জোরালো ছিল।
ওই কর্মী জানান, ভবনের গায়ে আটকে থাকা বিমানের একটি ভিডিও তিনি ধারণ করেছিলেন। তবে পরে পুলিশি ঝামেলার আশঙ্কায় সেটি মুছে ফেলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ লোকজনকে ছবি তুলতে বাধা দেয় এবং যাঁরা ছবি তুলেছিলেন, তাঁদের সেগুলো মুছে ফেলতে বলে। একই সঙ্গে সবাইকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়। আশপাশে কয়েক ডজন পুলিশের গাড়ি ও ফায়ার সার্ভিসের ট্রাক মোতায়েন ছিল।
আরেক কর্মী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনের পাশের সড়কে একটি ছোট বিমানের ধ্বংসাবশেষের কিছু যাচাইবিহীন ছবি দেখার পর তিনি ঘটনাস্থলে যান।
ঘটনার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হয়। শিয়াওহংশু (রেড নোট) অ্যাপে ভবনটির নাম লিখে খুঁজলে শুধু আগের দিনের পোস্ট দেখা যাচ্ছিল।
ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেইজিংয়ের কেন্দ্রীয় এলাকায় আকাশপথে চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকায় সেখানে একটি বিমান কীভাবে পৌঁছাল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনাস্থলে থাকা আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ওই এলাকায় কোনো বিমান উড়ে আসা অত্যন্ত অস্বাভাবিক।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে