স্ট্রিম ডেস্ক

জাহাজ জব্দ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দের কথা জানিয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।
আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন (চরম সীমা) হিসেবে বিবেচিত। এ কারণে ওই জাহাজগুলো জব্দ করে ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ইরানের উপকূলের কাছে আরেকটি জাহাজে গুলি ছোড়া হয়েছে এবং ওমান উপকূলের কাছে একটি জাহাজে হামলা হয়েছে।
আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইউফোরিয়া নামে একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ইরানের উপকূলের কাছে আটকা পড়েছে।
আইআরজিসি নৌবাহিনীর বিবৃতির বরাতে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘এমএসসি ফ্রান্সেস্কা’ ও ‘এপামিনোনডাস’ নামে দুটি জাহাজ ‘জব্দ’ করা হয়েছে। সেগুলো ইরানি উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে রোববার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার সময় দেশটির পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তোলা পর্যন্ত শান্তি আলোচনায় না বসার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।
এমন সময়ে আইআরজিসি দুটি জাহাজ জব্দের কথা জানাল।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে