স্ট্রিম ডেস্ক

নেপালের সাধারণ নির্বাচন ২০২৬–এর ফলাফলে বড় চমক দেখা যাচ্ছে। র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহর নতুন দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)’ নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে। ২০২২ সালে প্রতিষ্ঠিত মধ্যপন্থী দল আরএসপি মূলত স্বচ্ছতা, ডিজিটাল আধুনিকায়ন এবং সুশাসনের ওপর জোর দিয়ে জনপ্রিয়তা পেয়েছে।
কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, মোট ১৬৫টি আসনের মধ্যে আরএসপি এখন পর্যন্ত ৬৯টি আসনে জয় পেয়েছে এবং আরও ৫৩ আসনে এগিয়ে আছে।
বালেন্দ্র শাহ ঝাপা–৫ আসনে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত চারবারের প্রধানমন্ত্রী ও সিপিএন–ইউএমএল দলের চেয়ারম্যান কে পি শর্মা অলির বিরুদ্ধে নির্বাচনে বড় জয় পেয়েছেন। নেপালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ব্যালেন শাহ পেয়েছেন ৬৮ হাজার ৩৪৮ ভোট। অন্যদিকে কে পি শর্মা অলির পেয়েছেন ১৮ হাজার ৭৩৪ ভোট।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আরএসপি–র এই অগ্রগতিতে নেপালের প্রচলিত বড় রাজনৈতিক দলগুলো বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘদিন ধরে নেপালের রাজনীতিতে প্রভাবশালী দল সিপিএন–ইউএমএল এবং নেপালি কংগ্রেস এবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে পিছিয়ে পড়েছে।
নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, তরুণ ভোটারদের বড় একটি অংশ বালেন্দ্র শাহর দলকে সমর্থন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং নতুন রাজনৈতিক ধারার প্রতিশ্রুতি এই সমর্থনের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে