স্ট্রিম ডেস্ক

ভারতের মুম্বাই শহরের একটি স্টুডিওতে জিম্মি থাকা ১৭ শিশুসহ ১৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযান চলাকালে অভিযুক্ত জিম্মিকারী রোহিত আর্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের পাওয়াই এলাকার একটি ভবনে অবস্থিত আরএ স্টুডিওতে এই ঘটনা ঘটে। জিম্মি ঘটনায় অভিযুক্ত রোহিত আর্যকে মানসিক ভারসাম্যহীন বলে মনে করছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে তারা একটি জরুরি ফোনকল জানতে পারে একটি ভবনে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। পুলিশ প্রথমে জিম্মিকারীর সঙ্গে আলোচনার চেষ্টা করে। কিন্তু তিনি ‘একগুঁয়ে’ আচরণ করায় পুলিশ ‘শক্তি প্রয়োগ’ করে ভবনে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। প্রায় এক ঘণ্টার যৌথ অভিযানে মুম্বাই পুলিশ ও ফায়ার ব্রিগেড সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করে।
১৯ জনকে জিম্মি করে রাখা অবস্থায় রোহিত আর্য একটি রেকর্ড করা ভিডিও প্রকাশ করেছিলেন । তাতে নিজেকে রোহিত আর্য হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি কোনো সন্ত্রাসী নন এবং কোনো টাকা চান না। তাঁর কিছু ‘সাধারণ, নৈতিক ও নীতিগত দাবি’ এবং কিছু প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, ‘সামান্যতম ভুল পদক্ষেপ আমাকে উত্তেজিত করে তুলতে পারে’ এবং তিনি ওই স্থানে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি দেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুদের অভিনয়ের ‘অডিশন’-এর জন্য ওই স্টুডিওতে ডাকা হয়েছিল।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও কিছু রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার দত্তা নালাওয়াডে। তিনি বলেন, ঘটনার তদন্ত শেষ হলেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে