স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশের প্রেসিডেন্ট। আগামীকাল শুক্রবার এটি সই হওয়ার কথা জানানো হলেও একদিন আগেই তা হলো। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সই করেন। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
জি-৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন ট্রাম্প। দেশটির রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্যালেস অব ভার্সাইয়ে (ভার্সাই প্রাসাদ) ওই সমঝোতা স্মারক সই করেন ট্রাম্প।
ভার্সাই ছাড়ার সময় ট্রাম্প বলেন, ‘এটি স্বাক্ষরিত হয়েছে। আমি এইমাত্র সই করলাম।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পরে ভার্সাইয়ে ট্রাম্পের সইয়ের একটি ভিডিও প্রকাশ করেন।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাক্রোঁ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিতে সই করেছেন। এই চুক্তি স্থায়ী শান্তির পথ সুগম করবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সুযোগ দেবে। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা খুব শিগগির জ্বালানির দাম কমিয়ে আনতে সাহায্য করবে।’
ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইরানি প্রেসিডেন্টের সইয়ের ছবি প্রকাশ করেছে। সেখানে পেজেশকিয়ান নিজের ও ট্রাম্পের সই করা পাতাগুলো উঁচিয়ে ধরেন।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারকে বৃহস্পতিবার প্রথম প্রহরে সই করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এই সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে হলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ ইলেকট্রনিকভাবে সই হয়েছে জানিয়ে এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘উভয় দেশের প্রেসিডেন্ট এই সমঝোতা স্মারকে সই করেছেন এবং মধ্যস্থতাকারী হিসেবে আমিও এতে অনুমোদন দিয়েছি। সংশ্লিষ্ট সরকারগুলোর সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তি সই সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রতি উভয়পক্ষের প্রতিশ্রুতিকেই প্রমাণ করে।’
শাহবাজ বলেন, সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে। প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার করবে।
তিনি আরও বলেন, সহ-মধ্যস্থতাকারী কাতারের সহায়তায় পাকিস্তান এই ঐতিহাসিক ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে এবং প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরু করতে ১৯ জুন (আগামীকাল) সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত অনুষ্ঠানের আয়োজন করবে।
এই সমঝোতা স্মারকটি যেন পুরো অঞ্চলের বৃহত্তর বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং অংশীদারত্বমূলক সমৃদ্ধির জন্য একটি স্থায়ী ভিত্তি হিসেবে কাজ করে– এমন বার্তা দিয়ে পোস্ট শেষ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্য দেশের কাছে থাকলে ইরানের কাছে না থাকাটা অনুচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অঞ্চলের অন্যান্য দেশের কাছে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, তবে ইরানের কাছে তা না থাকাটা ‘অন্যায়’।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি পছন্দ না হলে বা তেহরান ভালো আচরণ না করলে আবারও বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
১৩ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহতের ঘটনায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সতর্ক করে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকে পরিচিতি পাওয়া নির্বাসিত শিল্পী সেমিয়ন স্ক্রেপেটস্কিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পোল্যান্ডে হত্যার শিকার হন তিনি। এ ঘটনায় বেলারুশের দুই নাগরিককে আটক করেছে পুলিশ। খবর সিএনএনের।
১ দিন আগে